রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৪ এএম | আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৪ এএম
দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ কার্যক্রমে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার কথাও বলেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্ধ ও লোকসানগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তবে বেসরকারি খাত কীভাবে যুক্ত হবে, মালিকানা বা অংশীদারত্বের কাঠামো কেমন হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান সচল করে কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর ওপর জোর দেওয়া হয়েছে। সেখানে পূর্বের শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুনে সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বিসিকের আওতায় ৩৮২টি, বিসিআইসির পাঁচটি, বিএসএফআইসির ছয়টি চিনিকল এবং বিএসইসির চারটি কারখানা ছিল। পরবর্তী দুই বছরে এ সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে হালনাগাদ সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ ও রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হচ্ছে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করতে যাচ্ছে।
আরও পড়ুন
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু