অর্থাভাবে ভর্তি অনিশ্চিত
জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৫০ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৫০ পিএম
আর্থিক সংকটের কারণে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
সোমবার কাজী জিয়া উদ্দিন বাসিত ওই শিক্ষার্থীর সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহনের ঘোষণা দেন। পরে তার সহযোগিতায় মুনায়েমের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেন উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমে সহযোগিতা করেন।
জানা যায়, মুনায়েমের বাড়ি লালমনিরহাট জেলায়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধাতালিকায় স্থান অর্জন করেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে নির্ধারিত সময়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ভর্তি শেষে মুনায়েম ইসলাম বলেন, ‘আর্থিক সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সহযোগিতা পাওয়ায় নির্ধারিত সময়ে ভর্তি হতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ