কক্সবাজারে দুর্ঘটনার কবলে বিশ্বকাপজয়ী ওজিল ও এরদোয়ান পুত্রের গাড়ি বহর
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৮ এএম | আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৮ এএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর দুর্ঘটনার মুখে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিআইপি বহরের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে প্রতিনিধি দলের কেউ আহত না হলেও অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশার চালক আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় বহরের সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে এলে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দিনের কর্মসূচির অংশ হিসেবে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং পরে ইফতার কর্মসূচিতেও অংশ নেন।
আরও পড়ুন
- এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জাইমা ও জুবাইদা রহমান
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম
- গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিচ্ছিন্ন
- সারাদেশে টিসিবি ট্রাকে বিক্রি হবে রমজানের নিত্য পণ্য
- ট্রেনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম–চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২
- পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ
- খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু