একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৩ এএম
বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও সের্হিও বুসকেতস এক সময় বার্সেলোনার মাঝমাঠ ও আক্রমণের ভরসা ছিলেন দুজন। পরে আবার জুটি বাঁধেন ইন্টার মিয়ামিতে I ক্লাব বদলালেও তাদের বোঝাপড়া বদলায়নি। আর সেই দীর্ঘ পথচলাই এনে দিল বিশ্বরেকর্ড।
সম্প্রতি (আইএফএফএইচএস) প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, পেশাদার ফুটবলে মেসি ও বুসকেতস একসঙ্গে খেলেছেন মোট ৬৫৩ ম্যাচ— যা জুটি হিসেবে সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে, অন্তত আগামী কয়েক দশক এই রেকর্ড অক্ষতই থাকবে।
৬৫৩ ম্যাচের মধ্যে ৫৬৯টি ছিল বার্সেলোনার জার্সিতে এবং ৮৪টি ইন্টার মায়ামির হয়ে। তাদের যুগল পথচলা শুরু ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর, বুসকেতসের অভিষেক ম্যাচে। সেদিন মাঠে ছিলেন মেসি ও জেরার্ড পিকে।
এই তালিকার দ্বিতীয় স্থানেও রয়েছে বুসকেতসের নাম। পিকের সঙ্গে তিনি খেলেছেন ৬২০ ম্যাচ— এর মধ্যে ৫৩৩টি বার্সেলোনায় এবং ৮৭টি স্পেন জাতীয় দলের হয়ে।
৬০০-এর বেশি ম্যাচ একসঙ্গে খেলা জুটি ফুটবল ইতিহাসে বিরল। সম্প্রতি জার্মান গোলরক্ষক মেনুয়েল নোয়ার ও ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বুট বিজয়ী ও ২০১৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ বিজয়ী থমাস মুলার এই তালিকায় জায়গা করে নিয়েছেন। এফসি বায়ার্ন মিউনিখের এর হয়ে তারা একসঙ্গে খেলেছেন ৬১১ ম্যাচ।
উল্লেখ্য, এই পরিসংখ্যানে কেবল শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ ধরা হয়েছে—যে-সব ম্যাচে দুজনই মাঠে নেমেছেন, সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত।
ফুটবলে সক্রিয় থাকলেও ভবিষ্যতে আবার একই দলে দেখা যাবে কি না, তা অনিশ্চিত। তবে আপাতত মেসি–বুসকেতসের ৬৫৩ ম্যাচের রেকর্ডই ইতিহাসের শীর্ষে।
আরও পড়ুন
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
- ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, পাকিস্তানকে আইসিসির সতর্কবার্তা
- বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা
- টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ