রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পাবে ১০ লাখ পরিবার
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৯ এএম
আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। এই রমজানে কম দামে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে পুরো রমজান মাস জুড়ে।
দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিস পত্রের দাম কমে আসবে।
আরও পড়ুন
- রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, অগ্রাধিকার পাবে হতদরিদ্ররা
- চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল
- সকাল সাড়ে ৯টা থেকে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র সুসংহত করা : মির্জা ফখরুল
- রমজানে যে সূচিতে চলবে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গাড়ি-বাড়ি, বেতন-চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধা পাবেন মন্ত্রিপিরষদের সদস্যরা
- বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক