আজ থেকে স্কুল-কলেজে রমজানের ছুটি, খুলবে কবে?
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪১ এএম
পবিত্র রমজান ও বিভিন্ন জাতীয়-ধর্মীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এনে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২৭ মার্চ।
এর আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আগের সিদ্ধান্ত পরিবর্তন করে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ ও মাদ্রাসায় রমজানজুড়ে ছুটি রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন জানান, রমজান মাসজুড়ে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে।
ফলে রমজানের প্রথম দিন থেকেই সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হয়েছে।
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার