“টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৮ পিএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৮ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। নতুন সরকারের শপথ গ্রহণের পর শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ ও কঠোর মনিটরিংকে সামনে রেখে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পোস্টটি করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া স্ট্যাটাসে ইরফান লিখেছেন,“শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।”
পোস্টে তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর একটি ছবি যুক্ত করেছেন। অতীতের অভিজ্ঞতা স্মরণ করিয়ে ইরফান উল্লেখ করেছেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”
পোস্টটি মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়, শেয়ার হয়েছে এক হাজার সাতশোবারের বেশি এবং মন্তব্য জমেছে প্রায় তিন হাজার ছয়শোরও বেশি।
মন্তব্যের মধ্যে এম এইচ পরাগ লিখেছেন, “তখন পুরো এলাকা মিলে পরীক্ষা দিতে ৩০% ???? আর এখন ৭০%।”
অন্যদিকে মইনুল হাসান সাবেত মন্তব্য করেছেন, “ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন। তাঁর নামের শুরুতে ‘আ.ন.ম’–এর মানে দেওয়া হয়েছিল ‘আমরা নকল মুক্ত’।”
ইরফানের এই সতর্কবার্তা শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি নতুন সরকারের শিক্ষানীতি ও পরীক্ষার মান নিয়ে জনসাধারণের মনোযোগও আকৃষ্ট করেছে।
আরও পড়ুন
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র
- হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান
- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
- হাসপাতালে ভর্তি বিজয় দেবরকোন্ডা
- আমি কখনোই এনসিপিকে সমর্থন করব না : সায়ান