1. »
  2. জাতীয়

বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫০ এএম

বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জানা যায়, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ বেলা ১১ টায় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর তিনি দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।

সচিবালয়ে এসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন।

পরে বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।