প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৩ এএম
অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিজের মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত সোমবার বাতিল করে সরকার। ২০২৪ সালের ২ অক্টোবর থেকে চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গাড়ি-বাড়ি, বেতন-চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধা পাবেন মন্ত্রিপিরষদের সদস্যরা
- বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক
- পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দিয়ে গেজেট প্রকাশ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
- আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী