স্বর্ণের বাজারে বড় পতন
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৫ এএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। মঙ্গলবার ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্য। একই সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯১৮ দশমিক ৬৫ ডলারে নেমেছে। সেশনের শুরুতে একপর্যায়ে দরপতন ২ শতাংশেরও বেশি ছিল।
অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৩৭ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের শক্ত অবস্থান সাধারণত স্বর্ণের দামে চাপ সৃষ্টি করে। কারণ ডলারের মূল্য বাড়লে অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার–সংক্রান্ত ইঙ্গিতও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে।
বর্তমানে বিনিয়োগকারীরা ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি নিয়ে নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন। এসব ইস্যুর ওপর নির্ভর করেই স্বর্ণবাজারের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারিত হতে পারে। খবর রয়টার্সের।
আরও পড়ুন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ