অন্তর্বর্তী সরকার ভেঙ্গে দিয়ে গেজেট প্রকাশ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২২ এএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২২ এএম
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।
নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আরও পড়ুন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গাড়ি-বাড়ি, বেতন-চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধা পাবেন মন্ত্রিপিরষদের সদস্যরা
- বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক
- পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
- আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী