১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩৭ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৩৭ পিএম
দীর্ঘ ১৯ বছর পর আজ টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রলিয়েকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ১৯ তম ম্যচে প্রথমে ব্যট করতে নেমে দুই উইকেটে ১৬৯ রান তোলে জিম্বাবুয়ে। এতে শুরুর জুটিতে বেনেট ও মারুমানি ৭ ওভার ৩ বলে তোলে ৬১ রান। মানুমানি ৩৫ রানে আউট হলে রায়ার্ন বার্ল এলে যোগ করেন ৩৫ রান। পরে সিকিন্দার রাজা ও বেনেটের জুটিতে অস্ট্রেলিয়েক ১৭০ রানের লক্ষ্য ছুড়ে দে্য জিম্বাবুয়ে।
পরে ব্যাটিংয়ে এসে ১৩ রানেই অপেনার জস ইংলিসকে হারায় অস্ট্রেলিয়ে। এরপর পাওয়ার প্লেতে ৪ উইকেটে ৩৮ রান তুলতে সক্ষম হয় দলটি। পরে ম্যক্সওয়েল ও রেনসো ৭৭ রানের জুটি গড়লে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়ে। পরে বার্লের বলে ম্যাক্সওয়েল বোল্ড হলে ১৯ ওভার ৩ বলে ১৪৬ রানে গিয়ে থামে দলটি।
ম্যাচে জিম্বাবুয়ের মুজাবানি ৪ ওভারে ১৭ রানে নেন ৪ উইকেট। এভিন্সের ৩ ও মাসাকাদজা ও বার্ল নেন একটি করে উইকেট। এতে করে বিশ্বকাপে ২০০৭ এর পরে দ্বিতীয় বাড়ের মত অস্ট্রেলিয়েকে হারায় জিম্ববুয়ে।
উল্লেখ্য, ২০০৭ আইসিসি টি‑টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল — এটি তাদের প্রথম জয় ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি‑টোয়েন্টিতে।
আরও পড়ুন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
- এমবাপের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল
- বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- কান্না, করতালি আর ভালোবাসায় মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ
- বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
- পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনাল স্বপ্নভঙ্গ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, ঘুরে দাঁড়াতে মাঠে নামছে লাল-সবুজের দল