উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ শুরু
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৩ এএম
দীর্ঘ ১৭ বছর পর উৎসবের আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রথমবারের মতো গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে।
এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত। এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার।
এ র মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ফলে আজ ২৯৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে।
আরও পড়ুন
- সমগ্র জাতিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও কৃতজ্ঞতা
- শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, বিশৃঙ্খলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
- বাংলাদেশের জন্মদিন আজ, সবাইকে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
- শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে : কমনওয়েলথ প্রতিনিধি
- ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২২টি নিষেধাজ্ঞা
- হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর
- ২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা