২৪ ঘণ্টা দেশের সব স্থলবন্দর বন্ধ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:০৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:০৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরে বহিরাগমন ও আগমন কার্যক্রম বন্ধ থাকবে।
নির্ধারিত এই সময়ের মধ্যে কোনো যাত্রী স্থলপথে দেশের বাইরে যাতায়াত করতে পারবেন না।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির সময় অতীতেও নিরাপত্তাজনিত কারণে সীমান্ত ও স্থলবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে সরকার।
আরও পড়ুন
- হাদির পরিবারকে প্রধান উপদেষ্টার ফ্ল্যাটের চাবি হস্তান্তর
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার: ইসি সচিব
- আগামীকাল শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
- নির্বাচনী অপরাধের বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ দিল আইন মন্ত্রণালয়
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি
- ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা
- নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা