বনানীসহ আট স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভায় আজ
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৭ পিএম
আজ সোমবার রাজধানী ঢাকার আটটি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে গতকাল রোববার এই কর্মসূচির অংশ হিসেবে তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভা করেছেন।
বিএনপি সূত্র জানায়, আজ তার নিজ নির্বাচনী এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। কর্মসূচির শুরু হবে সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে।
এরপর পর্যায়ক্রমে দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বেলা ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বেলা ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার তিনি ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে (মেট্রো স্টেশনের পাশে) দুপুর ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরসংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর সাড়ে ৩টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য রাখেন।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি