চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
শহীদ আশরাফুলের পরিবারের পাশে তারেক রহমান
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫৮ পিএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:৫৮ পিএম
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আশরাফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ রবিবার দুপুরে (০৮ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদ আশরাফুল।
এদিকে, জুলাই যোদ্ধা শহীদ আশরাফুলের পরিবারের সাথে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এসময় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা লসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন কৃষিবিদ মিথুন।
উল্লেখ্য, চব্বিশের গণ-আন্দোলন চলাকালে শহীদ আশরাফুল ৫ আগস্ট ঢাকার মিরপুর ১০-এ মাথায় গুলিবিদ্ধ হন। দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডের চিকিৎসার পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন
- রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি
- কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
- মেট্রোরেলে যুক্ত হলো অনলাইন রিচার্জ ব্যবস্থা
- প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- বাড্ডায় বহুতল ভবন নির্মাণে চরম ঝুঁকিতে পার্শ্ববর্তী বাসিন্দারা
- শাহজালাল বিমানবন্দরে আগুন
- রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন
- জিয়া উদ্যানের লেকে এবার মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’