জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০১ পিএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০১ পিএম
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার প্রক্রিয়া আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, জিয়াউলের বিরুদ্ধে গুম সংক্রান্ত ঘটনার সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই মামলার শুনানি পরিচালনা করছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির শুরুতে মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) দেওয়া হবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে মূল সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের বিচার শুরুর আদেশ দেন এবং আজকের দিনটি সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।
এর আগে ১৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদনসহ মামলার প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হবে। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগগুলো গ্রহণ করে বিচার শুরু করার নির্দেশ দেন।
আরও পড়ুন
- ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর
- প্রাথমিকের ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- ৩২ হাজার প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
- মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় আজ
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল