চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, সব কার্যক্রম বন্ধ
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩২ এএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩২ এএম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এর ফলে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে বন্দর ভবনের ৪ নম্বর গেটের বাইরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভিতরে যানবাহনের প্রবেশও প্রায় বন্ধ রয়েছে।
এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। এছাড়া তারা আরও তিনটি দাবি তুলেছেন—চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে সব ধরনের মামলাসহ আইনি হয়রানি বন্ধ করা।
বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন জানান, সকাল ৮টা থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
তিনি অভিযোগ করেন, গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাদের হয়রানি ও হুমকি দিচ্ছে। দুই শ্রমিক নেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, “এভাবে ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না।”
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮