ভোটের আগে-পরে দূরপাল্লার যান চলাচলের বিষয়ে যা জানা গেল
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৩ এএম | আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:২২ পিএম
ভোটগ্রহণ উপলক্ষে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুসারে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে জরুরি প্রয়োজন ও নির্বাচনসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল রাখা হয়েছে। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় যান চলাচলেও ছাড় থাকবে।
বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীরা পাসপোর্ট ও টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে বিমানবন্দর যাতায়াতে কোনো বাধা থাকবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সড়কগুলো পুরোপুরি বন্ধ করা হবে না। পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা প্রয়োজন অনুযায়ী এসব বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করতে পারবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অনুমোদিত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলেও কোনো বাধা থাকবে না।
এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা একটি করে ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। সাংবাদিক ও নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে যানবাহন ও মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।
টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখতে বিটিআরসি থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনগুলোকে জরুরি সেবার আওতায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন