টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩০ এএম | আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩০ এএম
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দলের অধিনায়ক সালমান আলী আঘা টসে জয় পেয়ে ফিল্ডিং বেছে নেন।
আজ) শনিবার শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় পাকিস্তান ও নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলের মধ্যেই বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।
পরিসংখ্যান বলছে, পাকিস্তান ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত দু’বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান, ফলে এখনো পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ের স্বাদ পায়নি নেদারল্যান্ডস।
পাকিস্তান একাদশ:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান।
নেদারল্যান্ডস একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিডে, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বেক, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন।
উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি মূলত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়। এই ইস্যুকে ঘিরে বাংলাদেশ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস