ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৬ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঠাকুরগাঁও-নীলফামারী-দিনাজপুর সফর যাচ্ছেন। এই সফর হচ্ছে তার ঢাকার বাইরে শেষ নির্বাচনি জনসভা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হন তারেক রহমান। ১০টায় ইউ-এস বাংলার বিমানে চেপে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
বিএনপি বলছে, শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর যাবেন তারেক রহমান। বেলা ১১টায় সৈয়দপুর থেকে হেলিকপ্টারে যাবেন ঠাকুরগাঁয়ে। সাড়ে ১১টাতে যোগ দেবেন ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায়।
জনসভা শেষে হেলিকপ্টারে করে তারেক রহমান যাবেন নীলফামারী। বেলা দেড়টায় নীলফামারী পৌরসভার বড়মাঠে যোগ দেবেন নির্বাচনি জনসভায়।
বেলা আড়াইটাতে তারেক রহমান হেলিকপ্টারে করে যাবেন দিনাজপুরে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
তিনটি জনসভা শেষে সন্ধ্যা ৬টার দিকে বিমানে করে ঢাকা ফিরবেন তারেক রহমান।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস