বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৫ পিএম | আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:০০ পিএম
বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী মহাসমাবেশে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। কিছুক্ষনের মধ্যে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন।
এসময় সভায় বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতাকর্মী এবং বরিশাল বিভাগের ধানের শীষ পদপ্রার্থীরা।
সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। মাঠে জায়গা না পেয়ে অনেকে আশেপাশের গাছে উঠে বসেছেন।
আর আআগে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে শুরু করেন। আজ ভোর থেকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে মাঠকে প্রাণবন্ত সমাবেশে পরিণত করেছেন।
উপস্থিতদের হাতে ধানের শীষ, মাথায় ব্যানার, হাতে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা দেখা গেছে। তারা শ্লোগান দিয়ে সমাবেশকে উৎসবমুখর পরিবেশে রূপ দিয়েছেন।
সভা শেষে তারেক রহমান সরাসরি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন এবং রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি ঢাকা ফেরত আসবেন।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস