ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২১ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ বুধবার বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা। মঞ্চের সামনে বসার জায়গা দখল করতে অনেকেই সকাল থেকেই অবস্থান নেন।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার বেলা ১১টায় বিমানযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়ে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। সফর শেষে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন। এই সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণা শেষ হবে বিএনপি চেয়ারম্যানের।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। একই দিনে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নেন।
এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম সফরে গিয়ে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন তিনি। পরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেন।
২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করে তিন দিনের কর্মসূচিতে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন তারেক রহমান। সর্বশেষ সোমবার তিনি খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশে অংশ নেন।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি