যৌথবাহিনীর বিশেষ অভিযান
মানিকগঞ্জে রিভলবার-বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:০৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:০৪ পিএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকায় সেতুর নীচ থেকে আগ্নেয়াস্ত্র, ককটেল, বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল ওয়াসিম আকরাম।
হরিরামপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-বিস্ফোরক উদ্ধার।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার (২ ফেব্রুয়ারী ) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার এলাকায় ব্রীজের নিচে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাকিস্তানে প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম নিরাপদে ধ্বংস করে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর ৫৪ জন সদস্য ও পুলিশের ২১ জন সদস্য অংশ নেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যৌথবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অভিযানটি সম্পন্ন করেছে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। নির্বাচন ঘিরে মানিকগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন
- দেশের আট জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মরদেহ হস্তান্তর, জুমার পর জানাজা
- খুলনা–মংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন