খুলনার জনসভাস্থলে পৌঁছেছেন তারেক রহমান
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪২ পিএম | আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪২ পিএম
খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী মহাসমাবেশে পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার পর তিনি সমাবেশস্থলে উপস্থিত হন। এ জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
তারেক রহমানের আগমনের পর বর্তমানে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীরাও উপস্থিত রয়েছেন।
জনসভাকে ঘিরে গতকাল রোববার রাত থেকেই নেতাকর্মীরা খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জড়ো হতে শুরু করেন। পাশাপাশি তারেক রহমানের গাড়িবহরের একটি অংশ গতকাল বিকেলেই খুলনার উদ্দেশে রওনা দেয়।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তারেক রহমান হেলিকপ্টারে করে খুলনার জনসভায় যোগ দেবেন এবং সেখান থেকে সরাসরি যশোরে অনুষ্ঠিতব্য আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি