কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০১ পিএম | আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০১ পিএম
যৌন অপরাধে দণ্ডিত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথিতে নতুন করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রকাশিত এপস্টেইন ফাইলের একটি ই-মেইলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র নাম পাওয়া গেছে। ওই ই-মেইলে আইসিডিডিআরবি’কে বাংলাদেশে একটি ‘অত্যন্ত সুপরিচিত প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করা হয় এবং সেখানে দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের প্রস্তাবের কথা বলা হয়েছে। নথি অনুযায়ী, ই-মেইলের বিষয় ছিল ‘আন্ত্রিক জীবাণুবিদ্যা–আইসিডিডিআরবি’।
জানা গেছে, ২০১৪ সালের ১৭ এপ্রিল এ ই-মেইলটি এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী তার কাছে পাঠান। এতে বাংলাদেশে আইসিডিডিআরবি’কে কেন্দ্র করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে একটি গবেষণা উদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। ই-মেইলে উল্লেখ করা হয়, তুলনামূলক কম বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদিত যেকোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্যের মুনাফা থেকে ৩ শতাংশ নিশ্চিত লাভ পাওয়ার সুযোগ থাকতে পারে।
এছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠান হওয়ায় যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) কাঠামোর আওতায় এ ধরনের বিনিয়োগে কর ছাড়ের সুবিধা পাওয়ার সম্ভাবনার কথাও ই-মেইলে উল্লেখ করা হয়েছে।
এপস্টেইন ফাইলে অন্তর্ভুক্ত আরেকটি ই-মেইলে দেখা যায়, এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী ২০১০ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে ভ্রমণ করেছিলেন। তবে ওই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যক্রম সম্পর্কে নথিতে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন
- ইরাকের আকাশসীমায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
- রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার তদারকি করলেন কিম জং উন
- ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ: উ. কোরিয়া
- হরমুজ প্রণালীতে মাইন বসানো খবরে চটেছেন ট্রাম্প, দিলেন কড়া হুঁশিয়ারি
- ইরান-ইসরায়েল যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত : পেন্টাগন
- ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে নিহতের সংখ্যা ছাড়াল ১২০০
- ইসরায়েলের সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে : ট্রাম্প