ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৭ এএম
দেশজুড়ে শীতের প্রকোপ কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নিচ্ছে না। চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে অন্তত দুই দিন বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে।
গতকাল রোববার প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।
তবে মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।
আরও পড়ুন
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন
- আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে