জুলাই-আগস্ট গণহত্যা
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলা, ১৬ জনের বিরুদ্ধে রায় পাঁচ ফেব্রুয়ারি
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০০ পিএম | আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০০ পিএম
জুলাই–আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-র নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল কারাগারে রয়েছেন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ আরও আটজন আসামি পলাতক বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাঁদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় একজন ব্যক্তি তখনও জীবিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
আরও পড়ুন
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস
- যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান
- ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ আজ
- নির্বাচনে অংশ নিতে বাধা নেই চট্টগ্রাম-৪ বিএনপি প্রার্থী আসলামের: আপিল বিভাগ
- প্লট দুর্নীতি মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে রায় আজ