ফের বাড়ল স্বর্ণের দাম, রুপা অপরিবর্তিত
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৪ এএম | আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৫৪ এএম
দেশে স্বর্ণের দাম সকালে কমিয়ে ফের রাতে বাড়ানো হয়েছে। গতকাল শনিবার সকালে সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর পর রাতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়। তাতে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। এর আগে গত শুক্রবার এ মানের স্বর্ণের ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমে। তাতে দুই দিনে স্বর্ণের ভরিতে দাম কমেছে ২৬ হাজার ৩০২ টাকা।
দুই দফা কমার আগে গত বৃহস্পতিবার দেশে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল দুই লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড।
গতকাল রাতে দাম বাড়ানোর বিষয়ে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে স্বর্ণের উত্থান-পতন। বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে তিন হাজার ৯০৭ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা এবং ১৮ ক্যারেটের ভরিতে তিন হাজার ৩৮২ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ১২ হাজার ৫১৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে দুই হাজার ৪১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
কমেছে রুপার দাম
গতকাল সকালে রুপার দাম কমানো হয়েছে। রাতে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবির্তত রাখা হয়েছে। এর মধ্যে ২২ ও ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমেছে। তাতে ২২ ক্যারেটের রুপার ভরি হয়েছে সাত হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম হয়েছে ছয় হাজার ৯৪০ টাকা। আর ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪০৮ টাকা কমে পাঁচ হাজার ৯৪৯ টাকা হয়েছে। আর সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমে হয়েছে চার হাজার ৪৩২ টাকা।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম