বিকাশ নম্বর দেবেন না, স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০২:২৫ পিএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ০৩:০২ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ নিরাপদ নয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটা দল ভোটের জন্য এসেছে। তাদের মার্কা হলো দাঁড়িপাল্লা। ৭১ সালে তারা স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে এবং এখনও তারা মাফ চায়নি।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বিকাশ নম্বর কাউকে দেবেন না। ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। গত ১৫-১৬ বছরে অনেক ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, টাকা চলে গেছে। এগুলো ঠিক করতে হবে।
মহাসচিব আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের উন্নতির জন্য। শান্তিতে থাকার জন্য। ১৫ বছর খারাপ সময় পার করেছি। এখন সুসময় এসেছে। দেশে ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে।
তিনি নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরেন এবং ভোটারদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থেকেছি। আমার বাবা এলাকার জন্য ভালো কাজ করেছেন। ওনার ছেলে হিসেবে আমিও আপনাদের কাছে এসেছি। এবার আমার শেষ নির্বাচন। আমাকে কাজ করার সুযোগ দিন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, ক্ষমতায় এলে কৃষিঋণসহ বিভিন্ন ঋণ মাফ করা হবে, মায়েদের মওকুফ দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশজুড়ে শান্তি, শৃঙ্খলা নিশ্চিত হবে এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা থাকবে।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস