প্রবাস থেকে ভোট ছাড়াই ফেরত এলো ১১ হাজার পোস্টাল ব্যালট
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১০:২০ এএম | আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ১০:২০ এএম
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১১ হাজারের বেশি ব্যালট ভোট ছাড়াই ফেরত এসেছে।
শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে ৭ লাখ ৬৭ হাজার ১৮৮টি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৫ হাজার ৯৫৪টি ব্যালট ভোটারের হাতে পৌঁছেছে। ভোটাররা ৪ লাখ ৫৪ হাজার ৮৭২টি ব্যালটে ভোট দিয়েছেন। পরে সেগুলো থেকে ৪ লাখ ৭ হাজার ৫৩৩টি ব্যালট ডাকযোগে ফেরত এসেছে।
ইসি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। তবে সরবরাহ করতে না পারায় ১১ হাজার ২২৬টি ব্যালট ভোট ছাড়াই দেশে ফেরত এসেছে।
দেশে ও দেশের বাইরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন প্রবাসী।
আরও পড়ুন
- সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
- দুই নম্বরি নয়, এবার ভোট দিয়েই জিততে হবে : ইসি সানাউল্লাহ
- আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ,কমনওয়েলথ'সহ ১৬ দেশ
- ৫০ তম বিসিএস পরীক্ষা শুরু
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলে ১১৮ জন
- নির্বাচনের সময় মোটরসাইকেলসহ চার যান চলাচলে নিষেধাজ্ঞা
- নির্বাচনে দায়িত্বরতরা গণভোটের প্রচারণা করতে পারবে না : ইসি
- নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে তিন দিন সরকারি ছুটি ঘোষণা