৫০ তম বিসিএস পরীক্ষা শুরু
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১১:০৭ এএম | আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১১:০৭ এএম
৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।
ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয় এই পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এবারের বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।
আরও পড়ুন
- সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
- দুই নম্বরি নয়, এবার ভোট দিয়েই জিততে হবে : ইসি সানাউল্লাহ
- আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ,কমনওয়েলথ'সহ ১৬ দেশ
- প্রবাস থেকে ভোট ছাড়াই ফেরত এলো ১১ হাজার পোস্টাল ব্যালট
- পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলে ১১৮ জন
- নির্বাচনের সময় মোটরসাইকেলসহ চার যান চলাচলে নিষেধাজ্ঞা
- নির্বাচনে দায়িত্বরতরা গণভোটের প্রচারণা করতে পারবে না : ইসি
- নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে তিন দিন সরকারি ছুটি ঘোষণা