‘রক্তে রাজনীতি, মানুষের সেবা করেই এগোতে চাই’ : তারেক রহমানকে বললেন কিশোরী
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ০৯:২৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ ০৯:২৫ পিএম
ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এক কিশোরী।
কিশোরীটি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসতে। আমার রক্তে রাজনীতি— রাজনীতি ছাড়া থাকতে পারব না। আমার জন্য দোয়া করবেন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এসময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র একটি ছবি তারেক রহমানকে উপহার দেন।
তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান। এসময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
কিশোরীটি আরও বলেন, “আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই গাড়িতে এসেই কথা বলতে চেয়েছি।”
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা