আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১২:২২ পিএম | আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ ১২:২২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকেই জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতির কাজ শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এই জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ২৪ জন প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তিনি ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের চেয়ারম্যানকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা চাই সার্কিট হাউস মাঠে একটি ঐতিহাসিক জনসভা হোক, যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।’
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় সফর করেন।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা