তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি অভিযোগ মিথ্যা : রিজভী
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ১১:৪১ এএম | আপডেট: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ১১:৪১ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলেও দাবি করেছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতনের কারণে মারা যান আরাফাত রহমান।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি। তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা