রংপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই জোটের ৮ প্রার্থী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ০৭:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ০৭:৩০ পিএম
রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে জোটগত আসন সমঝোতার কারণে এনসিপি, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের প্রার্থী রয়েছেন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপি’র আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোট ও বিএনপি’র নেতৃত্বাধীন জোটের কারণে বেশিরভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
- জয়নুল আবেদি ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন
- সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপি নেতার দলীয় পদ স্থগিত
- মুক্ত একুশের অনুভূতি ভিন্নরকম : মির্জা ফখরুল
- জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি