চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
গুম, খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে তারেক রহমানের মতবিনিময় সভা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ১১:৫৯ এএম | আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ ০১:৫৯ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে গুম-খুন ও চব্বিশের জুলাইয়ে আহত-নিহত পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শুরু হয়েছে। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আজ শনিবার সকাল ১১টার পর ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত ১৭ বছরে দেশের বিভিন্ন প্রান্তে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা তাদের বেদনা ও আর্তনাদ তুলে ধরেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্য শুনে তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। একাধিকবার তাঁকে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আমাদের গুম হওয়া পরিবার ছিল ছোট। আমরা চাইনি এই পরিবার বড় হোক। কিন্তু আজ তা অনেক বড় হয়ে গেছে। আমরা সবসময় বিএনপিকে আমাদের পাশে পেয়েছি এবং আগামীতেও এই দল নির্যাতিত-নিপীড়িত পরিবারের পাশে থাকবে বলে আশা করি।”
গুমের শিকার জনি বলেন, “আমি তিন মাস গুম ছিলাম। এ সময় আমার পরিবার সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। পরে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আমাকে খুঁজে পাওয়া যায়।”
গুম হওয়া সোহেলের মেয়ে সাফা আবেগঘন কণ্ঠে বলেন, “আমি যখন মাত্র দুই মাসের শিশু, তখন আমার বাবা গুম হন। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও আমরা এখনো বাবার সন্ধান পাইনি। তারেক রহমান চাচ্চুর কাছে আমার অনুরোধ—আমার বাবাকে খুঁজে দিতে সাহায্য করুন।”
মতবিনিময় সভায় আরও অনেক গুমের শিকার পরিবারের সদস্য ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন। তাদের সবার একই দাবি—নিখোঁজ স্বজনদের সন্ধান এবং যাঁরা নিহত হয়েছেন, তাঁদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা।
<form>
<input type="file" />
<textarea name="prompt-textarea"></textarea>
</form>আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি