দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ০৭:৫৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬ ০৭:৫৮ পিএম
তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একইসময়ে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন
- আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে