মাদুরোকে নয় যুক্তরাষ্ট্রের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা : খাজা আসিফ
সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ ০১:৩২ পিএম | আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬ ০১:৩২ পিএম
ভেনেজুয়েলায় অভিযান না চালিয়ে যুক্তরাষ্ট্রের উচিত ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা এবং যে কোনো আদালতে বিচারের মুখোমুখি করা।
গতকাল শনিবার (১০ জানুয়ারি) জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা বলেন।
তিনি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারকে অপহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, তবে ইসরায়েলের বিরুদ্ধে যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তবে তা ন্যায্য হবে।
কয়েকদিন আগে অভিযান চালিয়ে তাকে ধরে নেওয়ার পর মার্কিন সরকার মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনে। তবে তিনি এই অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে এসেছেন।
আরও পড়ুন
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
- আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম
- ভারতীয় তেলবাহী জাহাজে মার্কিন হামলায় ৩ নাবিক নিহত
- 'বাঁচতে চাইলে এই অঞ্চল ছেড়ে যাও', মার্কিন হামলার পর ইরানের কঠোর হুঁশিয়ারি
- দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১২
- মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জবাবে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
- ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
- ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে ফের ইসরায়েলের হামলা