ইরানে সহিংসতায় ব্যাপক হতাহত, চিকিৎসা দিতে হিমশিম
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ০২:৪৪ পিএম | আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ ০২:৪৪ পিএম
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের।
ইরানের তিনটি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসির সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলাে সংঘাত-সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে।
হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, "অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে।"
তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা।
এদিকে, ইরানে সহিংস পদ্ধতিতে বিক্ষােভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেয়া হবে বলে শুক্রবার পুনরায় হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরান অভিযােগ করেছে, দেশটির শান্তিপূর্ণ বিক্ষােভকে 'সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুর' এর রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের অভিযােগের জবাবে মি. ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, "ইরান এখন 'স্বাধীনতা' চায়, হয়ত অন্য যেকােন সময়ের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পুরােপুরি প্রস্তুত।
এছাড়া গতকাল চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়িন্ত্রণে আনতে রেডলাইন জারি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী লিমনের জানাজা আজ
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু