তীব্র শীতে কাঁপছে ঢাকা, তাপমাত্রা বাড়ার আভাস
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১০:৫৯ এএম | আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১০:৫৯ এএম
হিমালয়ের কনকনে তীব্র শীতে কাঁপছে ঢাকাসহ সারাদেশ। এক সঙ্গে ২১টির বেশি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপে জনজীবন বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানী।
আজ শুক্রবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা বেড়ে ২০-২২ ডিগ্রিতে যেতে পারে। রাতে তা আরারও নেমে ১৩ ডিগ্রিতে আসবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ সময়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পেতে।
এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
- দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
- রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
- দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- চট্টগ্রামসহ ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
- দেশের ৬ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত