বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
৭দিন শোক পালন করবে বিএনপি
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৩ এএম | আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৯:৪১ এএম
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।
সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের জ্যেষ্ঠ নেতারা। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শোক কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, “গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আজ জাতি তাঁর মমতাময়ী অভিভাবককে হারাল। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।”
তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিনব্যাপী শোক পালন করবে। এ সময় সারাদেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলিত থাকবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি দেশব্যাপী ৭ দিন কোরআন খতমের আয়োজন করা হবে।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি