মৌলভীবাজার দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬ এএম | আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৬ এএম
মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। গুরুতর আহত হয়েছেন অপর ৩ ব্যক্তি। আশংকাজনক অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।
নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোটছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন। তারা কি কারণে খুন হলেন এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ হত্যার প্রকৃত ঘটনা বের করতে তদন্তও শুরু করেছে।
আরও পড়ুন
- প্রকল্পের উদ্বৃত্ত ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান
- তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
- ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা
- ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- নরসিংদীতে শিশুর পা মোচড়ানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
- রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
- আন্দোলনের মাঝে উসকানি, সামাজিক মাধ্যমে ভুয়া পোস্টের ছড়াছড়ি