বগুড়ায় অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০২ এএম
বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ‘লটো’ শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দ (৩৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পাশের আদমদীঘি উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।
পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টু আকন্দকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে সাদা রঙের একটি হায়েস মাইক্রোবাস দুপচাঁচিয়া উপজেলার লটো শোরুমের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে পিন্টু আকন্দকে শোরুম থেকে টেনে বাইরে বের করেন।
পরে বাইরে থাকা সহযোগীদের সহায়তায় তাকে সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল।
আরও পড়ুন
- মন্ত্রী পদ আমার জন্য চাকরি নয়, ‘ইবাদত’ : শিক্ষামন্ত্রী
- আজ থেকে বাতিল জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি
- আজ বেলা ১১টায় শুরু জাতীয় সংসদের অধিবেশন
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী