লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৩ পিএম | আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৪ পিএম
লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
জানা গেছে, আগামী ২৫ই ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আবার দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান।
এর আগে, গত ৫ই ডিসেম্বর দেশে আসেন ডা. জোবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
প্রসঙ্গত, গত ২৩ই নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার পাশে থাকা এবং চিকিৎসায় সহায়তার জন্য ডা. জুবাইদা লন্ডন থেকে ঢাকায় আসেন।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট