রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম
রাজধানীর হাজারীবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম মো. জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয় নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান গণমাধ্যমে জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, যতটুকু শুনেছি মৃতা জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী। তদন্তসাপেক্ষে আসল ঘটনা বের হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
জানা গেছে, জান্নাতির পূর্বে ২ বার বিয়ে হয়ে ডিভোর্স হয়েছিল। বর্তমানে তিনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরাশোনায় করতেন না। সে ঢাকা অবস্থান করে এনসিপির রাজনৈতিক কার্যক্রমে সংযুক্ত ছিলেন।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি