২৫ ডিসেম্বর দেশে ফিরব, দয়া করে কেউ এয়ারপোর্টে ভিড় করবেন না
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১২:২৭ পিএম
লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানিয়েছেন। একইসঙ্গে দেশে ফেরার সময় লন্ডন এয়ারপোর্টে বিদায় দিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রিয় ভাই ও বোনেরা: আপনাদের সাথে আমি দীর্ঘ ১৮ বছর ছিলাম। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ-কষ্ট শেয়ার করেছি।
আজকে যুক্তরাজ্যে যারা আছেন, বিশেষকরে ইয়াং জেনারেশন সবার প্রতি আমার একটি অনুরোধ, ইনশাল্লাহ আগামী ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি, তাই সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না। কারণ একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে।
তারেক রহমান জোর দিয়ে বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নিবো, তারা দল ও সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রেখেছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে সবার কাছে নিজের ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তারেক রহমান।
আরও পড়ুন
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি