মহান বিজয় দিবসে শেকৃবিতে ছাত্রদলের বিজয় র্যালি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:২১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:২১ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উদ্যোগে বিজয়ের পতাকা মিছিল আজ (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে ছাত্রদল ও শিক্ষার্থীদের বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় পতাকা ও বিএনপির পতাকা হাতে অংশগ্রহণ করে।
এসময় র্যালিটি বাংলাদেশের পতাকা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সেকেন্ড গেটে এই পতাকা মিছিলের সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন, মো: মেসবাউল আলম, মারুফুর রহমান, মো: সোআইব ইসলাম, মো: মোরসালিন খন্দকার অনিক, তাকরীম তাসওয়ার, মো: সাদমান সাকিব, মো: নোমান, মো: ফুয়াদ হাসান, মো: মারুফ হাসান , মো: আতিক ও মো: রেদোয়ানুল সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ