ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৪ পিএম | আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ০৩:১৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী নির্বাচনি প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা করার সময় অজ্ঞাত ব্যক্তি বাইকে এসে গুলি করে পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, হাদীর মাথায় হাত দিয়ে ধরে আছেন হাদী আর তাকে ইলেকট্রিক রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো শরীরে রক্তে গড়িয়ে পরছে।
জানা যায়, এর আগে তাকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলো কিন্তু তিনি সেগুলোকে পাত্তা দেননি।
আরও পড়ুন
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘সরি, সরি’ বলে মঞ্চ ছাড়লেন এনসিপি নেতা
- বিলুপ্ত প্রজাতির গাছ বাচাঁতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ
- মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের রাজনৈতিক সভা, এলাকাবাসীর নিন্দা
- বেইজিংয়ে বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
- মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস