রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ০২:৩৩ পিএম | আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ০২:৩৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী পলাতক আছে, তাই ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে। জানা গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণি শিক্ষার্থী ছিল।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমে বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।
মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
পুলিশের সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এ ছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
- ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- চট্টগ্রামে গলাকাটা শিশু উদ্ধার: ধর্ষণের পর হত্যার চেষ্টা, চমেকে চিকিৎসাধীন
- ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা
- মিরপুর মেট্রোস্টেশনের পাশের ভবনে আগুন
- ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
- রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
- আসন্ন ঈদে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন
- দূষিত শহরের শীর্ষে রাজধানী ঢাকা, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান